❝আমি ঘুমিয়ে পড়ে আমার বারাকাহময় রবকে খুব সুন্দর রূপে দেখতে পেলাম। তিনি বললেন, 'হে মুহাম্মাদ।' আমি বললাম, 'রব, আমি উপস্থিত।' তিনি বললেন, 'উর্ধ্বজগতের অধিবাসীরা কী ব্যাপারে বিতর্ক করছে?' আমি বললাম, 'রব, আমি জানি না।' আল্লাহ এ কথা তিনবার বললেন।
আমি তাঁকে দেখলাম, তিনি তাঁর হাতের তালু আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। আমি আমার বুকে তাঁর হাতের আঙুলের শীতলতা অনুভব করলাম। ফলে প্রতিটি জিনিস আমার কাছে আলোকোদ্ভাসিত হয়ে উঠল এবং আমি তা জানতে পারি।❞
[ সুনানুত তিরমিযি, হাদিস নং : ৩২৩৫, সহিহ ]